শাফিক আফতাব-----------
মুঠো মুঠো ডলা খেয়ে উত্তেজিত হয় তুলতুলে মসৃণ মাছ,
গভীর নীল ডলা খেতে খাঁচার ভেতর থেকে বেরিয়ে আসে ;
নবীন জলের তরে হা করে দেখে সে মেঘবতী আকাশ,
এই চৈত্রের আঁধারে সে কামনার জলে ভাসে।
মাছের মায়ের আছে এক নির্জন দ্বীপের দেশ,
নরম গাঢ় অনুভবে সেখানে পুলকের ফুল ফোটে ;
আরো আছে লকলকে ঘাসময় মেঘবতী কেশ,
আনন্দ আর ভালোবাসা আছে সেই উত্তাল সমুদ্র তটে।
এই মসৃণ মাছের তরে কলিজার ভেতর উত্তেজনা,
বর্ষার জলে পোড়ায়, আর পোড়ায় এই চৈত্রের খরায় ;
ভিতরে কী যে আলোড়ন ! যেন প্রসববেদনা,
কোথায় যেন এই মন বেগে ধায়, ঝড়ের হাওয়ায়।
সবকিছুর মূল এই রঙিন মসৃণ মাছ, মাছের মায়ের নির্জনদ্বীপ ;
তারি তরে কালনিরবধি জেলে রাখি আমাদের অগ্নিপ্রদীপ।
০২.০৪.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





