শাফিক আফতাব--------
স্কার্ফে মুখ ঢাকা তার, ত্রিপলে ঢাকা তার মূলধন,
গোপণ গহ্বর থেকে ভেসে আসছে বনফুলঘ্রাণ ;
তার ভাঁপেই আর্তের মতোন চনমন করে মন,
আমার নির্জনে তখন অজস্র দহন আর কলতান।
বাতাসের ঝাঁপটায় দুলে উঠে গোল গোল বেলুন,
স্পর্শে টগবগ করে ওঠে সমুদ্রের পেটের মতোন ;
আলগোছে ক্রমশ নিঃসরিত হয় আবহমান নুন,
কত মধুর তখন পরস্পরের বাক্য আর কথন।
রক্তের নির্যাসে সর জমে হয় পুলকের বিন্দু বিন্দু জল,
তারি তরে অধিরা এই চৈত্রের কাঠফাটা দুপর ;
তারি জন্য আমাদের পরস্পরের মালাবদল,
আমরা দুজনে চলি ভাওয়ালগড় আর মধুপর।
দুজনে দুজন আলিঙ্গনে পরস্পর একাকার ;
তাই মিটি মিটি আকাশে লক্ষকোটি তারার।
০৪.০৪.০২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





