শাফিক আফতাব----------
লাঙলের ফলা তুলে মৃত্তিকার শরীর চিরছে কৃষক
মুখে তার ভাঁটিয়ালী গানের দিগন্ত ভেজানো সুর
রাতের আঁধারেও সে ব্যকরণের কর্তৃকারক
ঘুরে আসে শাশ্বত সুন্দর এক মধুপর।
ঘরে আর বাহিরে সে ভূমি চষে ফলায় শুধু ধান
তাতেই পৃথিবী কেশবতী আর ফুলবতী হয়
কৃষাণীর মুখে দেখি পানপিকের ঘ্রাণ
দশমাস পর বেরিয়ে আসে আস্তা এক তনয়।
হালের গরুটিও গাভীন হয়, আসে তারও প্রসবের দিন
ধানের শিষেরা ওদিকে খেতে খেতে দোল খায়
হাঁটবারে কৃষক কৃষাণীর জন্য নিয়ে আসে শাড়ি রঙিন
আনন্দ, ধান আর ভালোবাসায় কৃষকের গোলা ভরে যায়।
বাংলার ঘরে ঘরে এই রূপ স্বাভাবিক ; আবহমান,
মৃত্তিকার গভীরে কান পেতে শুনি ফসলর গান।
০৫.০৪.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





