শাফিক আফতাব---------
আজ সারাদিন বাঁটখারায় মেধা মাপলাম, দেখলাম : কবিতা হবেনা।
এ বড় কঠিন জিনিস। চরণের লেজ লাগা ছন্দ হলে হয়তো হতো কিছুটা
সে যুগ শেষ। এখন প্রবহমান অক্ষরবৃত্তের যুগ, যাকে অনেকেই গদ্যছন্দ বলি।
উপমাগুলো খাঁপছাড়া,
বিষয় নিত্য নতুন। শব্দগুলো আবার ঝরঝরে।
অন্তনির্হিত তাৎপর্য । এই সব ভেবে কবিতা একদম হয়ে ওঠেনা আমার।
কেনোনা.
তিন সদস্যের সংসারে
ভরণপোষণ দিয়ে কবিতা নিয়ে ভাববার সময় নেই এই ক্ষুদে মেধাবীর,
তারচে বরং কোঁদালে মাটি কাটি, ধান জন্মাই ;
কৃষিতে অবদান রাখি,
তাই খেয়ে মেধাবী কবিরা করুক লেখালেখি।
তাদের কবিতা আমার সন্তান পড়বে ;
আমি বলবো : ‘পড় বাবা, আমার বন্ধু কবিরা লিখেছে,
তাতেই গবির্ত আমি।
এই মেধাবী কবিটির সাথে আমার দেখা হয়েছিলো বাংলা একাডেমীর অনুষ্ঠানে,
আমার সন্তান তার বন্ধুদের বুক উঁচিয়ে বলবে, এই কবিজী আমার বাবার বন্ধু।
০৫.০৪.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





