শাফিক আফতাব---------
তোমার লালসালু ছায়া থেকে বিচ্ছূরিত হচ্ছে সুবাস,
সকালের সোনারোদে ঝলমল করছে তোমার স্নানিত শরীর ;
সারেগামা থেকে সৃজিত হচ্ছে গানের প্রকাশ,
হৃদয়ের গভীরে এলো মিটি মিটি জোনাকির ভীড়।
শহরের অভিজাত ফ্লাটের কৃত্রিম ঝর্ণায়,
খোলা দেহে এলিয়ে দিয়েছো বেলুন ফুল ;
কচুপাতায় জলের বিন্দু তাতে টলমলায়,
ভেজা দেহে খোঁপা বেঁেধ দাঁড়ালে বারান্দায়- মুর্তিরপুতুল।
রাতের উত্তাপ আর ঊষ্ণতা মাখানো ঝরেপড়া পাঁপড়ি,
আর দেহে লেগে থাকা আনন্দ, পুলুকের বাশি অবসতা,
তোমার আমার মিলনে বাক্যের শেষে পড়েছিলো যে দাড়ি ;
সব ধুয়ে মুছে কী পরিচ্ছন্ন শুদ্ধতায় তুমি হলে ধবধবে সাদা !
শেষ বসন্তের সকালে তুমি ফুটে উঠলে ; যেন বৃষ্টিধৌত প্রভাত,
রূপে রসে গন্ধে খুলে গেলো আমার বহুদিনের পতিত প্রপাত।
০৭.০৪.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




