শাফিক আফতাব---------
মরে গেছে সুবর্ণগ্রাম, মহাস্থানগড়, বৌদ্ধবিহার ; মহেঞ্জোদারো মরে গেছো, মরে গেছো হরপ্পা।
সভ্যতা মরে গেছে, মরে গেছে ব্যাবিলন, মরে গেছে গৌতমব্দ্ধু, কনফুসিয়াস, জুলিয়াস সিজার ;
কত মানুষ আর কত সভ্যতা মরে গেছো,
মরেনি মানুষের চেতনা, যুদ্ধ ; মানুষের হিংসা, দ্বেষ অহংকার :
সব পুড়ে পুড়ে ছাই হয়ে গেলো :
সেই অরণ্যজীবন থেকে আজকের আধুনিক সভ্যতার পাদপিট : এই সুদীর্ঘ কালপরিসরে শুধু যুদ্ধই
বেঁচে থাকলো। তাহলে কী ‘যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন’ ?
হে প্রভূ আমরা যুদ্ধ চাইনা, তুমি আমাদের সত্য সুন্দর সত্তা দাও। হিংসা আর দ্বেষহীন সত্তা। আমাদের প্রাণে সুন্দরের ফোয়ারা দাও। অহমহীন শ্বাস-প্রশ্বাস। আমাদের ঈমানী শক্তি প্রখর করে দাও। আমরা নির্বিশেষে পবিত্র একটি হৃদয় চাই প্রভূ তোমার কাছে।...............
০৯.০৪.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




