শাফিক আফতাব--------
একদা তুমি কাতর হতে আমার জন্য, চৈত্রের ক্লান্তময় দিনে অবসিত হয়ে কামনা করতে আমাকে, তোমার পাশে থাকতেই সাহস পেতে, আমার উপস্থিতি সর্বদা তোমার মনে উৎসবের আনন্দ হতো, তোমার আঙিনা ঝাঁট দিতে, নরম মোলায়েম কাদায় লেপতে তোমার ঘরের মেঝ, নিজকে উৎসর্গ করতে পুঁেজার ফুলের মতোন, কিংবা নিজেই উপস্থাপিত হতে কোনো অনুষ্ঠানে প্রধান অতিথির সংবর্ধনার মতোন আমার হাতে, করপল্লবে।
এখন তোমাকে পাইনা আর। সময় তোমাকে পাষাণ করে দিয়েছে কিংবা সময়ের ঘাতে তোমার বাসনাগুলো বাশী হয়ে গেছে, তোমার মুখে দেখি শুকে যাওয়া ঘাম, চুলে জট, থোড়া লাগা বুক, তুমি বিষয়ী চিন্তায় মশগুল, তোমার দেহ থেকে গোলাপ ফুটছে না আর, চোখের পাতায় রঙিম আভা, তোমার ফড়িংনৃত্য ভৃত্যের মতোন মুটিয়ে গেছে।
আবার কী করে তোমাকে পাই, তুমিকে নির্বাসনে দিয়েছো তুমি, তুমি কোথায় হারালে প্রিয়তমা, কিংবা কে তোমাকে এভাবে বদলে দিয়ে গেলো, কে ?............
১২.০৪.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




