শাফিক আফতাব------------------
একদিন তুমি দূরতম দ্বীপের রাজকন্যা ছিলো,
তোমাকে ছোঁয়া ছিলো সৌরজগতের কোনোগ্রহের কক্ষপথ আবিষ্কার
তুমি রাজমহলের জানালা খুললেই প্রসাধনীর ঘ্রাণে পানসে বাতাস মম করতো
বস্ত্র বদলাবার সময় আশেপাশে মনে হতো বনফুল ফুটছে প্রচুর
তুমি বৃক্ষের যে ডালে একবার তাকাতে তা ফুলবতী হতো
এমনি যাদুবিদ্যা ছিলা তোমার।
আজ রাত্রিতে ঝুরঝুরে অন্ধাকারে তোমার সমুদয় স্বর্ণরৌপ্যের ভাণ্ড যখন খুলে দেখালে
মনে হলো : ড্রিমভিউ আবাসিক হোটেলে এই সম্পদ আমি দেখেছিলাম
একজন বেশ্যার বিছানায়,
মনে হলো : এসব তাহলে নির্বিশেষে এক সার্বজনীন ভাষার একটি বর্ণমালা
যেখানে প্রকৃতির বিশাল ক্যাম্পাসে আমাদের পাঠ শুরু হয়।
আমার বোধে আর চেতনায় রাজকন্যা আর বেশ্যার চিত্রপট পাশাপাশি
প্রতিস্থাপণ করে দেখি : এক ও অভিন্ন।
ভাষা বর্ণমালা উত্তেজনা ক্ষুধা আর বক্ষপিঞ্জরে যাবতীয় অঙ্গপ্রত্যঙ্গ
একই সমান্তরালে বহমান।
মানুষ কেনো তবে মানুষে সম্মুখে অহমে ফেটে পড়ে
কেনো অন্যের ক্ষুধা আর উত্তেজনাকে নিজের করে দেখেনা ?
১২.০৪.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




