শাফিক আফতাব
বৌদি, তোমাকে আজ এই যৌবনবেলায় এসে মনো হলো, বিশেষ করে স্কুলবেলায় যখন তুমি শাটের বোতাম লাগিয়ে দিতে, কলার ঠিক করে দিতে, মুখে দিতে খাঁটি সরিষার তেলে, আর রাতের বেলা একদম বুকের মধ্যে নিয়ে পিষে রাখতে আমাকে, আমার কী যে ভালোলাগতো, বৌদি অনেকগুলো বছর পেরিয়ে এলাম, কত ধকল গেলো জীবনে, তবু তোমাকে মনে হলে, মনে হয় ; আমি তোমার সেই ছোট্ট শিশুটি আছি, শীতের রাতে উষ্ণতা পেতে আমাকে শক্ত করে ধরেছো তোমার স্নেহভরা বুকের মধ্যে।
যেদিন তুমি আমাদের বাড়ি ছেড়ে যাও, আমি কেঁদেছিলাম, আর কেঁেদছিলো আমাদের দুধেল গাভীটি। কোথায় আছো বৌদি, আমার তো সুন্নতে খাতনা হবে। তুমি দেখবে না ? পটি বদলাবে কে আমার ? তুমি ছাড়া এ কাজ কেউ পাবেনা আর।
বৌদি তুমি আমার মা।
১৩.০৪.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




