শাফিক আফতাব------
তুমি যখন আসলে, বৈশাখের প্রথম বৃষ্টির মতো পরশ পেলাম
তোমার স্পর্শে, গন্ধে মনের অলিন্দে
এক মাতাল অনুভব আমাকে কামাতুর করে
তুললো, আজ কতটা দিন আর্ত মানুষের মতো বুভুক্ষু উদরে কেটে গেছে আমার দিন,
তুমি এসে বড় প্রাঞ্জল করে তুললে,
তোমার লম্বা করিডোরে একি পুলকের বিচ্ছুরণ,
পৃথিবীর সব আনন্দদের হার মানালো। তুমি যখন চোখে চোখ রাখলে সূর্য ডুবে গেলো,
মিষ্টি আঁধার এসে আমাদের ডুবিয়ে দিলো কী এক আবেশের ভেতর।
তুমি অনুমতি দিলে,
তোমার সংরক্ষিত এলাকায় অনুপ্রবেশের এবং
নিজেই যখন খুলে দিলে প্রধান প্রবেশদ্বার, দেখি, পৃথিবীর আদিম এই পথ বড় সুন্দর !
তুমি নিবিড় কাছে আসতেই বৈশাখের বৃষ্টি ভিজিয়ে দিলো চৌচির প্রান্তর,
তারপর পৃথিবীর আদিম এক সার্বজনীন ভাষায় আমাদের কথা বলা শুরু হলো।
এখানে সিলেবাসের কোন পরিচ্ছেদ বিভাজন নেই,
আদী অন্তহীন এক পাঠশালায় আমরা পাঠে মনোনিবেশ করলাম ;
আর নদীরা কালনিরবধি বয়ে যেতে যেতে আমাদের ছন্দের ঝংকার শোনাতে থাকলো।
১৯.০৪.২০১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




