শাফিক আফতাব---------
আরা শুনলাম তুমি আজ কয়েক সন্তানের জননী
তোমার সেই প্রেমিকচোখে আজ বাস্তবতার পটচিত্র
বিনিদ্র কাটে না আর তোমার দীঘল রজনী
কী ব্যস্ত তুমি এখন অহোরাত্র।
হালকা রংয়ের শাড়ি পড়ো আর ঘটিহাতা ব্রাউজ
মাথায় দাও নিকষকালো স্ফার্ফ
বয়স্ক পুরুষ দেখলে ঘোমটা দাও দীর্ঘ লুজ
ঘুরতে যাওনা আর বোটানিকেল গার্ডেন কিংবা পার্ক।
তোমার আর কিছু মনে নেই আহা সেই সমুদ্রভ্রমণ
কী করে এত সহজেই ভুলে গেলে প্রিয়তমা আমার
ঘর সংসার আর বৈষয়িক চিন্তায় যায় প্রতিটি অনুক্ষণ
অথচ আমার মনে এখনও বাজে বীণার তার
তুমি সবকিছু ভুলে হয়েছে এক কঠিন মানবী
আর আমি ভাবের আবেগে হাওয়া উড়ছি এক ব্যর্থকবি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




