শাফিক আফতাব-------
নিঝুমরাত : প্রাণ এসে ভর করছে ন্যুজ্বমান অঙ্গে
কালো আঁধার ক্রমশ হতেছে রঙিন
তুমি সাজছো নানা রূপে নানা ঢঙ্গে
আহা কত পুলক আমার প্রাচীন জনপদে সঙ্গীন !
আঁধারে খুলে গেলো দ্রৌপদীর অন্তর্বাস
অনুভবে এক নিপুণ শিল্পীর শিল্পকর্ম ক্রমশ জাগলো
ঝিরঝির বইতে থাকলো গোলাপঘ্রাণ বাতাস
রাজদরবারে আমারে তখন কে যেনো ডাকলো।
রাণীর আঁচলে মুখ ঢেকে লুকোলাম লজ্জা
রাণী ক্রমশ শাশ্বত শুশ্রƒষায় মাথায় বুলালো হাত
ক্রমশ স্বর্গবতী হলো আমাদের সজ্জা
ক্রমশ বইতে লাগলো আবহমান প্রপাত।
নিঝুমরাতে রাণী আজ দেখালো অমরাবতীর দিঘি
জীবনে কোনোদিন আমি তারে ভুলিতে পারিবো কি ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




