শাফিক আফতাব-----------
মানুষের ভিতরেই থাকে এক আদিম অমানুষ।
বানরের মতোন জুলজুল চেয়ে থাকে ইতরভঙ্গিতে ;
ইবলিস : বাতাসে জীবাণু ছড়ায় দুষিত সঙ্গীতে,
জীবিকা নির্বাহ করে খেয়ে মানুষের আহার আর ঘুষ।
পশুদের দুর্নীতি নেই, মিথ্যে নেই ধর্ষণ কিংবা দ্বেষ ;
শুধু পেটপুরে খেলেই সঞ্চয়ের নেই কোনো বালাই,
মানুষের দরকার পুঁজি, প্রতিপত্তি আর মোহন দুধমালাই :
এরাই নষ্ট করে দিয়েছে আমাদের প্রিয় স্বদেশ।
কতবার কাকুতি চেয়েও রেহাই নেই মানুষের আক্রমণে,
নিমিষেই হিরোসিমা নাগাসিকার ধ্বংসযজ্ঞ বিস্ফোরণ ;
মানুষে আক্রমণেই দেখা যাবে মানুষের নিশ্চিত মরণ :
কতটুকু আর ভালোবাসা এখন প্রিয়জনে প্রিয়জনে।
মঙ্গল আর কল্যাণ আর প্রভুর প্রার্থনাই মানুষের কাজ ;
অথচ দেখুন এখন কেমন কলুষিত আমাদের সমাজ।
১৯.০৪.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




