শাফিক আফতাব--------
একটি পবিত্র গোলাপের জন্য, হ্যা শুধু একটি পবিত্র গোলাপের জন্য
সমস্ত জীবন দীর্ঘ প্রতিক্ষা, বর্ণমালার হরফগুলো দিয়ে ললিত বাক্যগঠন প্রণালী,
শুধু একটি গোলাপের জন্য শব্দচয়ন, ভাষার সাবলীলতা আর প্রাঞ্জলতা সূত্রাবলি,
নিউটনের সূত্রের মতোন মুখস্থ্য ,রাত্রি জেগে জেগে উপপাদ্যের কাঠকঠিন বিক্রিয়াগুলো
মনের ভেতর গেথে রাখা।
শুধু একটি গোলাপের জন্য শীত কিংবা গ্রীষ্ম আমার কঠিন অধ্যয়ন
শুধু একটি গোলাপের জন্য তোমাকে ভালোবাসা
শুধু একাট গোলাপের জন্য আমি তোমার দিকে কাতর করুণ চোখে চেয়ে থাকি অহোরাত্র।
তবু একটি গোলাপের জন্য আমার একটি জীবন গেলো
অত্যধিক ক্ষরণে রক্তশূন্য হলো আমার বোধ আর চেতনা
তবু তোমাকেই ভালোবাসি প্রিয়তমা।.................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




