আমি কোনো আনন্দের জন্য তোমাকে ভালোবাসিনি কিংবা পুলক পেতে
আমি তোমার সাথে ঘর করার জন্য ভালোবাসিনি, কিংবা ঘরে থাকতে
আমি তোমাকে কিছু পাবার জন্য ভালোবাসিনি কিংবা কিছু দিতে
আমি তোমাকে ভালাবেসেছিলাম শুধুই আমার নিজকে প্রকাশ করতে
আমার ভেতর যে এক শাশ্বত সুন্দর পুরুষ থাকেন
তার যে এক নিপুণ রূপ আছে, আছে সৌন্দর্যের সুবাস, তাকে দেখাতে
আমি তোমাকে ভালোবেসেছিলাম।
আর আমার সে ভালোবাসাকে তুমি স্বার্থপর ভাবলে
আমাকে কিছু দিতে চেয়ে আর কিছু নিতে চেয়ে ভালোবাসায় গোরোচনা ঢাললে
আর তখুনি আমার শাশ্বত সুন্দর পুরুররূপ পাখির মতো ডানা ঝাপটে চলে গেলো...........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




