শাফিক আফতাব--------
বৈশাখের এই কামনাগন্ধি বাতাসে এসো সন্ধি করি দুজন
আমরা আর ঝগড়া করবো না
সরকারি চাকরির যার বেতন যার, যার যা উপার্জন
তা আমরা কাউকে দেবোনা।
রাত্রিবেলা শুধু হবো কাছাকাছি, শুধু প্রয়োজনে প্রজননে
যার করে যে খাবো, যার ঘর যে গোছাবো, স্ব স্ব স্বাধীন
আমাদের মিলন হবে শুধু কবিতা আর গানে
আর লিমেনেটিং করে রাখবো বিয়ের কাবিন।
নারীর স্বাধিকার চেতনা দেখো কর্মে কলে কারখানায় সর্বত্র
সভ্যতায় তাদের আছে অবদান অর্ধাংশ
শুধু কেনো পচবে পুরুষের কঠোরকঠিন গাত্র
উত্তরাধিকার কেনো দেবে পরিচয় শুধু বাবার বংশ।
তোমার সাথে আমার সম্পর্ক একত্র সহবাসের, এবং চু্ক্তির
হৃদয়ের যে কথা বলো ও কিছু নয়, সামাজিক শৃঙ্খল-ভিত্তির।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


