শাফিক আফতাব--------
মধ্যবয়সী নারীর সুঠাম দেহ থেকে বিচ্ছূরত হয় নিপুণ যৌনসূত্র :
আঁধারের ভেতর তার শরীর খলবল করে ওঠে-
তার দেহের উত্তাপে আর ঘ্রাণে ব্যাপণিত হয় মধ্যরাত্র ;
কলি থেকে ফুলগুলো আপনাই ফোটে।
পৃথিবীর সবফুল ঝরে পড়ে ভোরে, নারী শুধু অবিকল :
তার নরম সুবাসে নন্দিত হয় বেকার যুবকের মন-
ক্রমশ আলোগুলো নিভে আসেÑ আর নদীর জল কলকল ;
নিবিষ্ট হয়ে মেনে নিতে হয় কালের অনুশাসন।
দু’জন দ’ুজনার ভেতর মিশে গিয়ে ঘুরেফিরি সমুদ্রতীর :
ভ্রুণেরা নিষেকিত হয়ে জাইগোট সৃজন করে স্লাবের ভেতর -
পালকের মতোন পাতা মেলে স্বপ্ন দেখে আগামীর ;
ভোরের আলোয় পেলব তনু মেলে নারী তুমি হয়ে ওঠো অন্যতর।
মধ্যরাত্রে সাবিত্রি আমার মিত্রসূত্রে হয় একাত্ম ;
এতগুলো বছর পর মনে হয় তোমার সাথে পরিচয় এইমাত্র।
২৯.০৪.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


