শাফিক আফতাব-------
অন্ধ ট্রেনের কামরায় বসে ঝেকে ঝেকে আসেন শহরে
জানালার উকি দিয়ে স্বপ্ন দেখেন।
কার আস্তানায় আজ উঠবন বেলা দুপুরে
রাত্রিযাপন কার ঘরে।
এভাবে একদিন নিরুদ্দেশে যাত্রায় তিনি
অচেনার পথে পাড়ি দিয়ে আসেন এই শহরে
কত কষ্ট নির্ঘুম কেটে গেছে কতশত যামিনী
কত আঘাত পেয়েছেন এই শহরের ইটের পাজরে।
তারপর পরদেশি কুকুরের মতোন কতজন তাকে করেছে দুরদুর ছেই ছেই
কতজন তাকে দিয়েছে গলাধাক্কা
কতজন তাকে দেখেননি চোখ তুলেই
সংগ্রামে শ্রমে অধ্যবসায়ে তিনি সবসময় মেরেছেন ছক্কা।
আজ তিনি সত লোক, বেশ সুনাম তার সমাজে
আজ তার সবাই আপনজন যারা কথা বলেছেন কটু মেজাজে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


