-----------------------------------------------------------
আধুনিকতার শীর্ষ অতিক্রম করেছে বাংলা কবিতা
এখন আধুনিকতা বা অত্যাধুনিকতা বলে কিছু নেই ।
অধুনা থেকে যদি আধুনিকতা হয়
তাহলে এই যে আমি যা লিখছি তাই আধুনিক
আঙ্গিক প্রকরণ দিলাম নিজের মতোন করে
তাতে দোষ কী।
আধুনিকতার কোনো সূত্র আছে কী ?
কিংবা আইনে আধুনিকতার সজ্ঞা
কোনো মাপকাঠি ?
তাহলে আধুনিকতা নির্ণয় করবেন কে ?
কোনো ব্যক্তি না সংস্থা না কোনো দেশের সরকার ?
সাগরের জল যদি ঘুরে ফিরে সাগরেই ফিরে আসে
তাহলে সাইকুলিকডারের মতোন মধ্যযুগ কবিতায় আসবে না কেনো ?
কচি কবির কবিতায় আধুনিকতা নেই
দলহীন কবির কবিতায় আধুনিকতা নেই
আধুনিকতা আছে বিশেষ গোত্রভূক্ত কতিপয় কবির কবিতায়।
আধুনিকতার সূত্র মেনে বিশেষ উদ্দেশ্যকল্পে যদি কিছু লেখা হয়
সেটা কী সাহিত্য থাকে ?
বিশেষ করে বঙ্কিম কিংবা প্রমথের কথায় ?
30.04.2013

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


