শাফিক আফতাব-------
মানবতা আর চোখের জলকে মূল্য দিয়েছি
তাই আজ এত ব্যর্থতা কুঁড়ে কুঁড়ে খায় আমার শরীর
মানুষেকে ভালোবেসেছি
তাই ঝড়ে ভেঙে গেলো আমার নীড়।
নারী তুমি তোমাকে দেবির আসনে অলংকৃত করে
করেছি শিল্পের সাধনা
তাই গলে গেলে অহমে অহংকারে
দিলে হৃদয় পুড়ে যাওয়া যাতনা।
দস্যুরায় ভালো আছে দেখি আমার নেই মাথা গোঁজার ঠাঁই
পরজীবীর মতোন অন্যের বৃক্ষের ডালে থাকি ভাড়ায়
রাতের বেলা কাকতাঁড়ুয়া তাড়ায়
এই শহরে আমার এক পয়সা দাম নাই।
মাসের শেষে হিসেব করে দেখি পরের মাসে বন্ধ হবে বাচ্চার দুধ
তার পরের মাসে চায়ের কেটলিতে উঠবে গরম পানির বুদ বুদ।
৩০.০৪.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


