'মিলনে প্রেমের সার্থকতা আর বিচ্ছেদে বিকাশ'
তুমি বিকাশ নেবে না নেবে সার্থকতা
তবে আমি চাই কিন্তু প্রাণের প্রকাশ
আর তরতাজা কিছু অক্ষরবৃত্তের কবিতা।
তোমার সাথে বিচ্ছেদেই কাম্য বুঝি
মিলনের স্বাদ পাবার সাধ নেই অখ্যাত কবির
পকেটে নেই একশত টাকাও পুঁজি
এই শহরে সে কেমনে বাধবে নীড়।
শহরের ভ্রাম্যমান বেশ্যার গাল চেটে যদি পাই প্রেম
তোমার দ্বারস্থ কেনো তবে এত সংগ্রাম আর ঘাম
প্রেম তো থাকে মনে শরীরটা তো একটা ফ্রেম
যেমন বাতাস পেলেই কাজ করে নৌকোর বাদাম।
প্রেমের আবাস যদি মন হয় তবে কামের আবাস শরীর
এক কথা কিন্তু জানা নাই অনেক বিখ্যাত কবির।
৩০.০৪.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


