শাফিক আফতাব----------
মনে আছে, ঐ যে বৈশাখের এক বিকেলে নিজেকে এলিয়ে দিলে,
চোখের তারায় নিয়ে এলে কামনার জ্যোতি
ঐ যে কানে কানে সুবাসময় প্রাঞ্জল আর সাবলীল শব্দে কী যে বললে
হে মনোহারিী নন্দিনী প্রিয়তমা প্রতীতী।
নিজকে মেলে ধরেই বিলাতে থাকলে পুষ্পিত প্রেমের সুবাস
আমি হলাম ক্লোরোফর্মযুক্ত টেস্টটিউবে হোলাব্যাঙ
আবেশের ঘ্রাণে প্রাণে আমার বইতে থাকলো ফুরফুরে বাতাস
অবস হতে থাকলো আামার দীর্ঘ সাদা ঠ্যাং
মন্ত্রবলে নির্জ্ঞান হলাম আর তুমি মুখে তুলে দিলে গন্ধম ফল
সমাজ আর অনুশাসনে মাপে তা হলো ব্যাভিচার, ধর্ষণ
মন আর জীবের স্বাভাবিক আচরণে কী বলা হবে পণ্ডিত সকল
প্রেম বলে কিছু আছে কি ? সবটাই তো কাম আর ভূমিকর্ষণ।
কামের শরীর মার্জিত রং লাগালে এবং শৈল্পিকরূপটাই প্রেম
কামই থাকে শরীরের কেন্দ্রে, কামই সব, শরীরটা একটা ফ্রেম।
০২.৫.১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


