somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অনুপম অনুষঙ্গ
আমার প্রকাশিত কাব্যগ্রন্থ : ১. এবার ধরা দাও (২০০০) ২. উচ্ছ্বাস(২০০১) ৩. পরিত্যক্ত পদাবলি(২০০২) ৪. এক বিকেলে(২০০৪) ৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫) ৬. ভাঙনের শব্দ(২০১১) ৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২) ৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২) গবেষণা গ্রন্থ : ১. শওকত

অবশেষে আমার কিছু হলোনা

২৪ শে মে, ২০১৩ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাফিক আফতাব---------

একদিন তিস্তার প্রথম শ্রেণির চেয়ার কোচে
ঝাঁকড়া চুলভর্তি এই যুবক আমি
বিখ্যাত সাংবাদিক হ’বার এক অদম্য আশা নিয়ে পাড়ি
জমাই এই শহরে।
সংবাদপত্রগুলোতে ঘুরতে থাকি
নাবালক আর কচি বলে শ্রম আইনের ধারায় বাদ পড়ি।
বেশ ক’বার।
কবিতার থুলি নিয়ে ঘুরি বাংলাবাজারের টাকু প্রকাশকের কামরায়।
কোথাও জুত করতে পারিনা।
সিন্ধান্ত নিই : লেখাপড়া শেষ করে প্রথম শ্রেনীর ক্ষমতাশালী আমলা হতে হবে।
লেখাপড়া শেষে করে হন্য হয়ে ঘুরি, অফিস-আদালত, আর পিএসসির ভাইভা বোর্ড
কয়েকটি ভাইভা ফেস করে অবশেষে একটি স্নাতক কলেজে অধ্যাপনার চাকরি জুটে।
পত্রিকাগুলোতে এবার খোঁজ নিতে যাই, এবার ;
শুনতে পাই, ‘বড়বেশী দেরি করে ফেলেছেন, আমরা ইয়ং চাই’
ক্যাডেট কলেজের ভাইভার মতো খাই হালকা আদুরে গলাধাক্কা।

ফিরে তাকাই মেট্রোপলিটন সজ্জিত শরীরের দিকে ;
দেখি ঘুষখাওয়া চাকুরের মতোন বড় বেশি বেড়ে গেছে মেদ তিলোত্তমা এই শহরের।
ভূমি দস্যূদের দৌরাত্মে অজস্র বিষ ফুটনি উরু জঙ্ঘা আর নিটোল নরম শরীরে তার।
কত আদম হলো কোটি টাকার মালিক
কালোবাজারি হলো আলিশান ফ্ল্যাটের কুদ্দস সাহেব।
তোষামোদিরা পেলে ক্লাশ ওয়ান চেয়ারের তুলতুলে অনুভব,
অথচ আমার কিছুই হলো না
ক্লাশের ডায়াসে দাঁড়াবার আগে মাথায় চিরুনি লাাগালে দুইএকটি কাশফুললতা
ঝরে পড়ে আজ।
আমি নিজেই হতে চলেছি সেই বাংলা বাজারের টাকু প্রকাশক ;
বিলুপ্ত পত্রিকার প্রকাশক আর সম্পাদকের মতো হতাশারা গ্রাস করছে আমার তুলতুলে গাল।

অবশেষে আমার কিছু হলো না
কচি শ্রমিক বলে বয়সের অভাবে একদিন ফিরে আসি আমার সাধের চাকরি থেকে।
প্রাপ্ত বয়স নিয়ে শুনে আসি বড় বেশি দেরি করে ফেলেছি।
এ জীবন আমার এমনই গেলো
জাতীয় দৈনিকে আমার দেশ মাত করা কোনো প্রতিবেদন প্রকাশিত হলো না,
বিখ্যাত কবিতাগুলো ফাইলবন্দি থাকলো দীর্ঘদিন,


এই শহরের ছিঁছকে চোরটি হলো অন্যতম শিল্পপতি,
আমি শুধু প্রেম আর মানবতার কাছে মুখ থুবড়ে পড়ে থেকে রচনা করে গেলাম
অনাধুনিক কিছু সেকেলে পদাবলি।
যেগুলো সারারাত মনের আনন্দে খেয়ে যায় উঁইদম্পতি।

বিখ্যাত সাংবাদিক হবার আশা ছেড়ে দিয়ে, কবিতার ছন্দ নিয়ে গবেষণা বাদ দিয়ে
আমি এখন ল্যাপটটে লেকচার শিট বানাই,
যদি আমার কোনো ছাত্র বিখ্যাত সাংবাদিক হয়ে মৃত স্যারকে নিয়ে কোনো দীর্ঘ প্রতিবেদন লেখে!

নিসর্গ : ঢাকা
২৪.০৫.২০১৩



০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×