শাফিক আফতাব---------
বেলা যে পড়ে গেছে সখী !
জলকে চলে আর কী হবে বলো ?
পুরোনো সেই সুরে,
কেউ ডাকেনা বহুদূরে,
কোথায় সে প্রেম, চোখ ছলোছলো ;
জলকে চলে আর কী হবে বলো ?
সময়ের তাপে আমি ভুলে গেছি সব,
কিছু নেই আমার আর আমি যেন শব ;
আমি যে প্রাণহীন আর হয়ে গেছি নুলো _
জলকে চলে আর কী হবে বলো ?
বেলা যে পড়ে গেছে সখী, বেলা পড়ে গেছে !
পথের ভিখিরি আমি আজ তোমা ভালোবেসে !
জীবনটাই আজ আমার ভীষণ অগোছালো _
জলকে চলে সখী, কী হবে বলো ?
বেলা যে পড়ে গেছে সখী, বেলা পড়ে গেছে !
[সূত্র : কবিগুরুর বধুঁ কবিতা পড়ে ]
নিসর্গ: ঢাকা
২৬.০৫.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



