শাফিক আফতাব---------
ছোটবেলায়, যাত্রাগানের নায়িকা দেখলে বেশ্যা মনে হতো ;
স্টেশনের পাশে ঘুপশি খুপরীতে যৌনকর্মীদের বেশ্যা মনে হতো ;
মেট্রোতে, ফুটপাত, ট্রেন-ট্রাক আর রিকসার গ্যারেজে _
কানা গলির ফাঁকে ;
কিংবা ফ্লাইওভার রাস্তায় _
কিংবা ব্রীজের রেলিং-এ ভ্রাম্যমান যৌনকর্মী দেখলে বেশ্যা মনে হতো ;
এবং মুখ দিয়ে দুফোটো থুথু আপনাই ঝরে পড়তো _ ঘৃণায় ;
এখন আর ঝরেনা _
কেনো না বেশ্যার কোনো পুংলিঙ্গ নেই।
পতিতার যেমন নেই।.............
পুংকেশর স্ত্রী কেশরে মিলিত হয়ে জাইগোট সৃষ্টি করে।
সেই জাইগোটের ভার একার কেনো হবে মহিলার, বেশ্যার ?
নিসর্গ : ঢাকা
২৬.০৫.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



