শাফিক আফতাব----------
চয়ন শেয়ার ধসে তোর ধস নেমেছিলো
অধিক বয়সে বিয়ে না করায় মানুষ বলেছিলো ; নপুংশক,
কিলিক বাজিতে তোর একটি নাম ছিলো
মানুষ বলতো তুই ওয়ান মাার্কা ঠক।
কেমন আছিস এখন ?
বিয়ে সাদি করেছিস ? খাস কী সারিবাদি সালসা ?
আগের মতোই খেলিস নিয়ে মানুষের মন ?
এখনো জমাস বাংলা মদ আর গাঁজার জলসা ?
মানুষের টাকা মারতে তোর জুড়ি ছিলোনা,
পরচর্চা ছিলো তোর অন্যতম গবেষণার কাজ,
মানুষের অর্থে খেয়েছিলি কমলা, মিষ্টি, ছানা ;
নষ্ট করছিলি আমাদের এই পবিত্র সংসার সমাজ।
চয়ন, বয়স তোর ; তাই ভাই ভালো হয়ে যা ;
একদম এক ওয়াক্ত নামাজ আর করবি না কাযা।
নিসর্গ : ঢাকা
২৭.০৫.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



