শাফিক আফতাব-----------
কুদ্দুসের মা শোন, কেনে তুই এতো চিন্তা করিস,
ঘুমা তো, আইত বাইড়তেছে, তার আগত মোর মুক কর দেহখান,
দেখোম, ক্যামন কইর্যা তুই লাগাইছিস মলম,
এতো গরম ক্যা তোর শরীল আজ, কেউ ভাঙি দিসে মরিষ।
গোসসা করিস না বো-উ, আগ করিস না, একটু ঠাণ্ডা হও,
এ্যাই যে ইদ আইসতেছে, তোকে দেইম বেলাউজ আর পেডিকোট ;
হামরা গরীব মাইনষ্যের পোলা, খায়া থাকি জায়ৌ
হামার ইসকুল নাই, কলেজ নাই, নাই কাচারী কোট।
ঘুষ হামরা কই পামো, মাংনা খাওয়া কই খামো, আছে উপায় বল ?
হামরা মাঠে খাটি, চষি মাটি ; ফলাই পাট আর ধান,
বিক্রি করিয়া য়াশিল হয় না আসল
আমরা সমাজের কেউ না, পলের আগুন আর ধানের পাতান।
দুখ করিস না, বিবি কুলসুম, ইগলা হামার কপালের লেখন,
হামরা না খাইয়া থাকি, সুখে থাউক, ঐ রাজার নন্দন।
নিসর্গ : ঢাকা
২৭.০৫.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



