জেসিকা আবার তোমাকে মনে হলো
ভেবেছিলাম স্বরবৃত্তে কিছুদিন কাজ করবো
তুমি কিছুদিন আটালে তোলা থাকো
ধানের থামায় কর্কবন্দি থাকো
তুমি আবার ফিরে এলে অক্ষরবৃত্তের প্রসারিত রূপ গদ্যছন্দে
তোমাকে নিয়ে আজ আর কী লিখি বলো
তুমি তো স্বরবৃত্তে বেমানান
কেনোনা তুমি যেমন ইনটেকেলচুয়াল ছিলে
তাতে লঘু ছন্দে তুমি ঝংকার তুলবেনা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



