শাফিক আফতাব--------
কত পথ মাড়িয়ে এলাম এই পায়ে
মেঠো, খানা খন্দর, পিচঢালা আর মসৃণ রাজপথ
বন্ধুর, বেশ্যার উচ্ছিষ্ট আঠা লাগা খুপসি গ্যারেজ
প্রতারকের আস্তানা, গাঁজাখোরদের ধুম্রধুয়াসাময় গোপণ গলিপথ
ডাক্তারের চেম্বার, ভূমিদস্যুদের শীতাতপনিয়ন্ত্রিত রুম
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বিশাল অডিটরিয়াম
সবকিছু পায়ে দলে এই বুঝিলাম
মানুষের মতোন এত বৈচিত্র্যময় আর বলা যায়
নিকৃষ্ট প্রাণী পৃথিবীতে আর একটিও নেই
যদিও প্রভু সৃষ্টির সেরা মাখলুকাত হিসেবে মানুষকে সৃজন করেছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



