লিবিডো
শাফিক আফতাব.............
শীর্তে, আর্ত মানুষের মতোন জমে থাাকি প্রেমহিমে
কিংবা ফ্রিজে জমা জলের মতোন গলি তোমার তাপে __
তখন নিজেই অঙ্কুরিত হই নিজের জমিনে
তখন আবার মিলিতে চাই খাপে খাপে।
আমি আনন্দগুলো কর্কবন্দি করি, পুলকের করি বস্তাবন্দি
মাছ শিকারের জন্য বর্শীতে দেই মিহি ময়দার গুঁটি
অতঃপর তুমি নিজেই এসে করো আমার সাথে সন্ধি
আমরা আবহমানতা জলে খাই লুটোপুটি।
প্রথমত সন্তর্পনে অনুপ্রবেশ করি ভোজ্যসভায়
অতঃপর হুল্লোড় পড়ে যায়__ক্ষণিকেই
রক্তে বোধে আর চেতনায়
তখন বৃষ্টির ঝরঝর প্রথম বৈশাখেই।
আর্ত মানুষের মতোন জমাট বেঁধে আছি, অনাহার
গনগনে আগুনের হল্কায় আসো, গলনে একাকার।
২০.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


