[একফাালি চাঁদ দেখেছি তোমার নির্জনে ]
-{ শাফিক আফতাব }-
এক আনন্দ মঠ আছে তোমার নির্জনে
তারি তরে আমার এক শতাব্দী অপেক্ষা__
আমার ভালোবাসা তোমার মনে
তার জন্য অজস্র সময় গেলো খামাখা।
একটি রূপালী চাঁদ তোমার বুকের সীমানায়
নিশিতে জ্যোতি দেয় আমার অমানিশায়
একটি স্বর্ণখনির সন্ধান পেয়েছি তোমার ভূগর্ভে
তারার মিতালী তাই বিস্তীর্ণ নভে।
তোমার গহীনে আছে ঘনঅরণ্যের নির্জনতা
আর আছে কিছু সুগন্ধি প্রাঞ্জল কবিতা
আর আছে পৃথিবীর দীর্ঘতম এক পুলকিত সৈকত
শাশ্বত সতত।
একফালি চাঁদ দেখেছি তোমার মেঘের আড়ালে
মেঘ সরে গলে আটকা পড়বে জালে।
২০.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


