তুমি কাছে এলে গলি__দূরে গেলে প্রেরণায় পথ চলি
=[ শাফিক আফতাব ]=
কাছে এলে গলি,
দূরে গেলে প্রেরণায় পথ চলি ;
এক কোন যাদুর বাণ !
ভালোলাগা __ব্যথা লাগা অফুরান।
তুমি অনুগত হলে আমি স্নাত হই ভালোবাসার জলে।
উদ্ধত হলে পুড়ি তুষের অনলে।
কী এক যাদুমন্ত্র তোমার কাছে !
হেরে যায়__আবার উঠে দাঁড়ায়__লগ্ন হয়, ভগ্ন হয়
তবু মগ্ন হয় শাশ্বত এক সুবাসিত বোধের জলে।
তুমি অনুগত হলে আমি স্নাত হই ভালোবাসার ছলে।
বারুদ হয়ে জমে থাকি__তোমার উত্তাপে ভস্ম হই।
আবার তা থেকে শস্য হয়।
এক অপার হাস্যে ঝর্না ঝরে কালনিরবধি__
তুমি অনুগত হলে হাওয়ায় হাওয়ায় পথ চলি।
তুমি কাছে এলে গলি__দূরে গেলে প্রেরণায় পথ চলি।
নদী আর নক্ষত্রে দিবারাত্রে কত কলকাকলি।
২২.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


