যাদুবাস্তবতা
=[শাফিক আফতাব]=
আমি বাজিকরের হাতে বল থেকে হাঁসের ছানা ফুটতে দেখেছি
আমি একটি আধুলি থেকে পাঁচশত টাকার নোট বানাতে দেখেছি
আমি জলজ্যান্ত দুপুরের বুকের মাঝখানে চাকু মেরে তাকে ভালো করতে দেখেছি
আমি হুজুর বাবার পানি পড়ায় মানুষের রোগ সাড়তে দেখেছি
আমি ঝাড়ফুঁকে বন্ধ্যা মহিলাকে মা হতে দেখেছি
আমি মানুষের বিচিত্র প্রেমের রঙ দেখেছি
আমি মানুষকে অবিকল বান্দর হতে দেখেছি।
আমি ভোরের শিশিরের ঘাসে মিটি মিটি প্রজ্বলতা দেখেছি__ঘাসের সাথে শিশিরের কত মিতালী
আমি বৃ্ক্ষকে ফুল ফোটাতে ফল ফলাতে দেখেছি__তারা আপন শিল্পকর্মে ব্যন্ত
আমি পাখিদের আকাশে উড়তে দেখেছি, একটি ডালে দুজন পরস্পর কত নিবিড়
আমি পশুদের সঙ্গম দেখেছি__তাদের কোনো ধর্ষণ নেই
আমি পশুদের খাদ্য কাড়াকাড়ি দেখেছি__তারা পুঁজিবাদী নয়
আমি মানুষের বিশ্বাসঘাতকতা দেখেছি__আর তাবৎ প্রাণীকুলের বিশ্বাসঘাতকতাকে হার মানায়।
আমি মানুষকে ভালোবেসে দেখেছি__তারা শুধু স্বার্থপতার ফুল ফোটায়
আমি মানুষকে আপন করে দেখেছি __তারা দূর্বলতা খোঁজে
আমি নারীর খোঁপায় ফুল গুজেঁ দেখেছি__এক সময় নাগিণীর মতোন ফণা তোলে।
এ-কী ! যাদু বাস্তবতা !
মানুষ অনিবার্য যাদুবিদ্যার আঁচড় থেকে মুক্তি পাবেনা ?
তাহলে তো বান্দর মানুষগুলো এই সমাজকে আরও কলুষিত করবে।
২৪.১১.২০১৩
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


