বধূস্নান
=[শাফিক আফতাব]=
দিঘির জলে ধুয়েছিলে ব্রা, ব্লাউজ আর লালসালু সায়া __
থপথপে সাবানের ফেনা উঠেছিলে কাঠাঁল কাঠের পিঁড়ায়,
ভিতরে আলগোছে দুটো সোনালী ডিম দুলছিলো ঝাপটায় __
তোমার জন্য আমার জেগেছিলো কত ভালোবাসা, মায়া।
দিঘির পাড়ে বসে তোমার স্নান দেখা __ যেন মধুরকেলি
তোমারে দেখে দিঘির শান্তমন্থর জল করতো কেমন খলবল !
সোনালী ডিমের ছোঁয়ায় যেন কত সুবাসিত হতো দিঘির জল__
ওদিকে হৃদয়ে আমার জন্মেছিলো শত জনমের প্রেমের পদাবলি।
স্যুপ স্যুপে ভেজা শাড়িতে দুপদাপ ফিরতে ঘরে,
জলছাপার মতোন ভেসে উঠতো অন্তর্গত সুন্দরের ভাস্কর __
তা দেখে মরে যায়, কে যেন ! একশত দশ ডিগ্রি জ্বরে ;
কাপড় পাল্টাবার কালে দুটো চোখ বসে থাকতো বেড়ার ফোঁকরে।
আদিম কৃষকের এক ক্ষুধাতুর মন দিয়ে আমি পুড়ে যাই
তোমাকে সংগোপণে দেখে তবু আমি স্বর্গলোকের মজা পাই।
২৪.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


