শীতে, অন্তর্গত প্রীতিরা অঙ্কুরিত হয়
[শাফিক আফতাব]
শীতে, অন্তর্গত প্রীতিরা অঙ্কুরিত হয়
মনের গহীনে কে এক অভিসারী ফুটে ওঠে ফুলের মতোন
তার সাথে কত অন্তর্গত ব্যাপার স্যাপার সংগোপণ
কুয়াসায় তার সাথে ঘটে পুলকিত অন্বয়।
ভাঁপা পিঠার ভাঁপ ওঠে তার শরীর থেকে যেন জলীয়বাষ্প
ওদিকে আকাশে মেঘগলে বৃষ্টি নামে__প্লাবিত ফাঁটা প্রান্তর
ওদিকে তার দুটো সোনালী যাদুর গুটিতেঁ হৃদয় মনোহর
এদিকে শীতে, হারানো দুঃখগুলো ভেসে আসে, মজার গপ্প।
০৭.১২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



