অথচ পেতে হয় তোমার মন
=[শাফিক আফতাব]=
পুলকের পায়রা দুটো খুঁপরিতে থাকে
আর বাকবাকুম করে আমার মন
মিটিমিট জোনাকী জলে ঝাউশাখে
তারায় ভরে যায় আমার অমাবতী গগন।
পৃথিবীর গহবরে থাকে আনন্দের নীড়
অন্ধকারে থাকে তারৎ শিল্পের নান্দনিক রূপ
পাজরেঁর ভেতরে জ্বলে পুড়ে মরে প্রেমের ধূপ
পৃথিবীর বৃক্ষের আবার কত ছায়াসুনিবিড়।
তুমি অনুকূল হলে নদীর তরঙ্গগুলো হয় বেগবান
তুমি গোমড়া হলে কুয়াসায় ভরে যায় দিগন্তের সীমানা
তুমি ভালোবাসলে ফাগুনে আমি আগুয়ান
তুমি বিরুপ হলে থেমে যায় প্রেমের ব্যঞ্জনা।
তোমার ভিতরে ঢেকে রাখো সাত রাজার ধন
অথচ মালিক আমি__অথচ পেতে হয় তোমার মন।
০৭.১২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



