বুকের অভিধানে ভারি বইয়ের পৃষ্ঠা উল্টাতে ইচ্ছে করে
={ শাফিক আফতাব }=
তুমি এখন কেমন লজ্জায় বিভোর এক হালকারঙের মানবী
তুমি এখন কেমন মোলায়েম স্বভা্বের মানুষ
অথচ তোমার দাপটে কেঁপে যেতো পাড়ার দুরন্ত ছোঁকড়া
তোমার দাপড়ে বাতাসে উড়ে যেতো ফুটপাতের লেকড়া।
তোমার হিলের চাপে পিষ্ট হতো পিচ ঢালা পথ
তোমার চলার ছন্দে উড়তে অবিকল কালবৈশাখীর ঝড়
তোমার দেহের সুবাসে নড়ে যতো বাগিচার ফুল
তোমাকে ভালোবাসি বলতে দেহে নামতো একশত দশ ডিগ্রি জ্বর।
তুমি এখন নরম পায়ে হাঁটো শহরের পথ
নরম সুরে কথা বলো যেন কী অমায়িক মানবী তুমি
গভীর জলের নদী তুমি আজ যেন সতত
তোমার দেহে আজ নেই একটিও বেগানা কৃমি।
তোমাকে দেখলে আজ নতুন করে ভালোবাসতে ইচ্ছে করে
বুকের অভিধানে ভারি বইয়ের পৃষ্ঠা উল্টাতে ইচ্ছে করে।
০৭.১২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




