ভালোবাসার জন্য জীবন ফুরিয়ে যায়
[শাফিক আফতাব]
এক সাবলীল বাক্যে বলতে চাই__প্রাঞ্জল ভাষায় বলতে চাই
ঘটা করে উৎসবের আয়োজন করে বলতে চাই
মন খুলে বলতে চাই
বহুদিনের জমানো ব্যথার ভারে আমি 'তোমাকে ভালোবাসি' বলতে চাই।
কত কত দিন কেটে গেলো
কত উৎসব আর অনুষ্ঠান গেলো
মৌসুমী বাতাসে কত বার বৃষ্টি হলো
কত নির্জনে তোমাকে পেলাম__অথচ বলা হলো না ' ভালোবাসি '
ভালোবাসতে চাইতে চাইতে কতগুলো বছর গেলো
তারুণ্য ভালোবাসায় নেমে এলো ঝরা পাতাদের বিবর্ণতা
লেখা হলো কত গান গল্প আর কবিতা
তবু তোমাকে ভালোবাসা হলো না__কাছে পাওয়া হলো না।
ভালোবাসতে চাইতে চাইতে জীবন ফুরিয়ে যায় !
ভালোবাসাকে কভু কি ধরা যায় ?
০৮.১২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




