অনিবার্য অদৃশ্য এক শক্তি চেতনায়
[শাফিক আফতাব]
বার বার ভুল করি__বার বার আপন করি মানুষেরে
বার বার জলে ঝাঁপ দেই__বার বার মাফ করি মানুষেরে
বার বার ভালোবাসি__বার বার কাছে আসি প্রিয়তমার
বার বার কান ধরি__তবু বার বার বোতাম খুলি জামার।
বার বার ফিরে আসি__বার বার কাছে ডাকি তোমায়
বার বার মার খেয়ে__ভুলি তোমার সুধায়
বার বার মরে গিয়ে__বার বার নতুন করে জন্মাই
বার বার আঘাতে করো জ্বর জ্বর তবু তোমায় ভালোবেসে যাই।
বার বার তুমি ফিরে দিয়েছি__তবু বার বার ফিরে আসি তোমার দুয়ারে
কষ্টে যন্ত্রণায় পুড়ছো তবু __গোলাপ দিয়েছি তোমারে
বার বার মানুষগুলো__পুকুর চুরি করেছে আমার
বার বার আমি তুলে ধরেছি হাত তবু ভালোবাসার ।
পশুর চেয়ে মানুষগুলো জঘন্য__তবু আমি অন্ন দেই তাদের
মানুষগু্লিই সর্বশান্ত করেছে সংসার আমাদের।
০৮.১২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




