মনটা পড়ে থাকে মনে
-][শাফিক আফতাব][-
মনটা মনে থাকে তোমার মনে
জীবনের সাধগুলো পড়ে থাকে তোমার সনে
আমি পড়ে থাকি তোমার হৃদয়ের ঘরে
ভিতরে আমার প্রেমগুলো কেঁদে মরে।
শুধু মনে হয় তোমার ঘরে যাবো
শুধু মনে হয় আজ তোমাকে পাবো
শুধু মনে হয় আজ গোলাপ দেবে তুমি
রাঙাবে আজ আমার মনভূমি।
দিন যায়__নদী বয়__ভালোবাসারা ফিকে হয়
তোমাকে পাবার সাধগুলো ক্রমশঃ বিবর্ণ হয়
মাখনের মতো জমে থাকে পুলকের শিশির বিন্দু
তোমার জন্য ভালোবাসারা জমে জমে হয় অপারসিন্ধু।
তুমি আর আসোনা__ভালো আর বাসোনা__কাছে আর ডাকো না তুমি
বিদশে বিভূঁইয়ে কেমন আছো রুমি ?
১০.১২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




