উপমান
[ শাফিক আফতাব ]
শিশুর মতোন কেঁদেছি আমি__যিশুর মতোন সয়েছি
নদীর মতোন বয়েছি আমি__তারার মতোন জ্বলেছি
জলের মতোন সহজ আমি __সুধার মতোন নরম
আলোর মতোন পেলব আমি__ক্ষুধার মতোন বেদম
ফুলের মতোন কোমল আমি__ভুলের মতোন ভুল
বর্ষার মতোন বেপরোয়া আমি__প্লাবিত নদীর কূল
ভিখেরির মতোন যাযাবর আমি__পরের মতোন পর
দিন আনি দিন খাই আমি__আমার ভাঙা ঘর।
আপন বলে কেউ নাই অামার__পর বলেও কেউ নাই
নিজে বাড়ি নিজে খাই আমি__বাজাই আপন শাঁনাই
কারো সুনাম কই না আমি __কারো দুর্নামও কইনা
সোজা পথে চলা ছাড়া আমি__বন্ধুর পথে চলি না
সয়ে সয়ে নিরেট পাথর আমি__পাথরের মতোন পাষাণ
চিল উড়ে চলে গেলে আমি__দেখি ধরে নিজের কান।
১৩.১২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




