বাঁচার জন্য পেলাম আর একটি দিন
ভালোবাসার জন্য তোমাকে উপহার্।
এভাবে তোমাকে প্রতিদিন উপহার পাই
বাতাসের প্রাণে বেগে বেগে ধাই।
তুমি কি বাতাস ?
তাতেই কি আমার প্রাণের প্রকাশ ?
বাতাসের ঘ্রান শুঁকে বাতাসে মিলে যাই
প্রাণ উবে গেলে কোথায় পালায় শাঁই?
দেহ হতে প্রাণ উবে গেলে পড়ে থাকে
ভালোবাসার শরীর। খোলস শূন্য নীড়।
আমরা বাঁচি বাতাসের শরীরে
ভালোবাসি আবার হাওয়ার মানবীরে
বাঁচার জন্য পেলাম আর একটি দিন
ভালোবাসার জন্য তোমাকে উপহার্।
০১.০৪.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




