ঘুরেফিরে আমি আবার তোমার কাছেই যাই
তোমাকে আলিঙ্গন করি।
কতবার নিজে নিজেই বিচ্ছেদের অনলে জ্বললাম
মুখ ফিরে ঘুমালাম
তোমার বিপরীতে অতিভূজ,
তবু তোমার ভূমিরেখায় মিলতে হয়,
ভালোবাসা থেকে নিস্তার নেই কোনো পুরুষের, মানবীর ?
লম্ব, অতিভূজ কিংবা জ্যা __
ভূমি নয়তো কেন্দ্রগামী হতেই হয়,
পৃথিবীও দারুণ কেন্দ্রাগমী,
তাইতো যাদুর মতোন পৃথিবী চলছে, সূর্যের চারদিকে।
আমি এক জ্যা,
কেন্দ্রহীন স্পর্শ করতে চাই বৃত্তের প্রান্ত
অথচ অনিবার্য কেন্দ্রগামী আমি এক যাদুর পুতুল
কেনোনা অভিকর্ষ বলহীন, পৃথিবীর শূন্যে ওড়ে
আমাদেরও ওড়ায় সংসার সাগরে তরঙ্গের খেলায়........
০৫.০৪.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




