মৃতদেহের মতোন তোমার ভালোবাসা মাটিচাপা দিয়েছিলাম
ভালোবাসা হত্যাকারী আমি, ভালোবাসাকে গোপণ করবার জন্য
মাটি চাপা দিয়েছিলাম,
জীবনে কেউ যাতে কোনোদিন ভালোবাসার লাশের সন্ধান না পায় __
কোনো গোয়েন্দা সংস্থা, কিংবা তুখোর কোনো তদন্ত কমিটি,
ভালোবাসার একতিল আলামতের নমূনা সংগ্রহ করতে না পারে।
আমি ভালোবেসে পাথরে ফুল ফোটায়েছি
এ কথা পৃথিবীর কাউকেই আমি জানাতে দেই নি,
ভালোবেসে আকাশের নক্ষত্র মাটিতে আনা যায় সেটা শুধু আমিই জানি,
ভালোবাসার পাখায় ভর করে পৃথিবীর আচার্যগুলো ঘুরে আসা যায়
সেটা শুধু অমিই জানি।
ভালোবেসে রমণীর দেহে বাসা বাধা যায় অনাগত কাল, সেটা আমার
চেয়ে পৃথিবীর কে আর ভালো বোঝে ?
অথচ ভালোবাসা, তোমাকে হত্যা করে আমি মাটিচাপা দিলাম
তবু তুমি পৃথিবীর আলোতে আসতে চাও, কবিকোম্পানী প্রাইভেট লিঃ_
এর আলোচনার বিষয় হতে চাও,
নমিতা তোমার ভালোবাসাকে আমি হত্যা করেছি, আমি ভালোবাসা
হত্যকারি।
০৪.০৪.০২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




