ভাতের ভাবনায় দিন যায়, উৎকণ্ঠায় নিভে যায় কণ্ঠের লণ্ঠন
মেধারা হাহুতাশ করে নীরবে ক্ষুধার্ত শিশুর মতোন ঘুমে যায়
দেশে নাই খাদ্যের সুষম বণ্টন
আমাদের দুঃখ দৈন্য দশায় তাদের কী আসে যায়।
নিবার্হী আদেশে চলে রাজপথ, বৃক্ষের পাতা আর দুষিত বাতাস
লুটেরা কুট কুট করে কাটে বনভুমির সবুজ বৃক্ষ
অন্ন নই বস্ত্র নেই__ আমাদের জীবনের আবার লক্ষ্য ?
হাভাতে মানুষর হয় কতটুকু মেধার প্রকাশ ?
মানুষ আজ বিকল্প উপায়ে অর্থ উপার্জনে সিদ্ধহস্ত
কায়িক পরিশ্রমে জীবনযাপনে আজ মানুষের বড় কষ্ট হয়
যদি সে পায় শ্বশুর কিংবা মামাবাড়ি ধন কিংবা বিনামূল্যে হরিণীর গোস্ত
কেনো সে ছক্কা মেরে করবে না জীবনের চুড়ান্ত বিজয়।
ভাতের ভাবনায় দিন যায়, উৎকণ্ঠায় নিভে যায় কণ্ঠের লণ্ঠন
মেধারা হাহুতাশ করে নীরবে ঘুমায় ক্ষুধার্ত শিশুর মতোন।
০৮.০৪.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




