এক বর্ষাবেলা চলে যাবো//
শাফিক আফতাব //
চলে যাবো, একদিন, এক অপরাহ্নে, এক বর্ষাবেলা
চতুর্থ বিষয়ের মতোন ঝামেলা হয়ে থাকবো না তোমার
একদিন সকল দায় আর দৈন্যতা ঘুচে নিঃসঙ্গ একেলা
ঠিকই চলে যাবো, নির্জনে, অরণ্যের গহীনে আবার।
অামি চিরদিন থাকতে আসিনি, বাঁচতেও আসিনি চিরদিন
এই নদী নক্ষত্র আর নারীর কোমল ভালোবাসা অামার
একার নয়। এই ফুল, ফল ঝর্ণার ঝরঝর, আর মক্ষিকার রঙিন
পাখনা আমার একার নয়, এতে আছে অন্যেরও অধিকার।
এতো তবে নিয়ে তুমি আমাকে কেনো তাড়াতে চাও
আমি তো নিজেই একদিন চলে যাবো আপন গরজে
একদিন তো আমি ঠিকই অজানায়, নিরুদ্দেশে উধাও
কোথাও চলে যাবো, সেদিন পাবেনা বষায় বসন্ত সাজে।
একদিন অনন্তে হারাবো আমিও, তোমরা সুখে রবে
কত অানন্দে কত পুলকে, কত সুখ পাবে উৎসবে !!
০৮.০৯.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

