পাছে ভুল বুঝো, এই ভয়ে তোমার পছন্দই ছিলো আমার পছন্দ
যদি বলতে দুয়ে দুয়ে চার, আমি তাই নির্দ্বিধায় মেনে নিতাম
যদি বলতে আজ ভালো লাগছে না, আমি কিছুই বলতাম না
পাছে ভালোবাসা ভেঙে যায়, শক্ত করেই ধরতাম নৌকোর বাদাম।
নিবার্হী কর্তার ভয়ে অর্ধ্বস্তন যেমন থাকে তটস্থ
তোমার ভয়ে আমি পা টিপে টিপে হাঁটতাম
কখন আবার চুন থেকে পান খসে, পিচকি পড়ে এক প্রস্থ্য
ভালোবাসার ভারও তোমাকে দিতাম।
নারী অধিকারের যুগে তুমি আজ বেশ হলকচলক
তোমাকে দেখে মনে হয়, বেশ তো সমাজের কল্যাণ করছো আজকাল
চাঁদনি চক থেকে খুব কষ্টে তোমাকে দিয়েছিলাম নাকের নোলক
তবু তোমার মন পেলাম না, তোমার কত দাপট, কত ঝাঁঝ আর ঝাল।
পাছে ভুল বুঝো, সেই ভয়ে আমি আজকাল তোমার পিছু পিছু চলি
আমার ব্যক্তিত্ব, আমার বোধ আর চেতনাকে দিয়েছি জলাঞ্জলি।
০৮.০৯.২০১৪
LikeLike · ·

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

