আমি তো আর কারো কাছে কিছু চাইতে যাই না
কারে নামের শেষে লাগাইনা এতটুকু কালি
মানুষ তবু কেনো ছিঁড়ে ফেলে আমার রঙিন জামা
বাংলাদেশে তো নাই আমার একটিও শালি।
আমি তো ভাউচারে বউয়ের আচারের জন্য টাকার অঙ্ক লিখিনি বেশি
কিংবা ঠিকাদারী করে লুটাইনি সরকারী কোষাগারের রত্ন
দুলাভাই মনে করে কেউ কোনোদিন করেনি আমায় যত্ন __
ঘুষের টাকায় বানাই নি ইমারত__উচ্চ রেঙ্কে নাই আমার খালা-মাসি।
আমি দিন আনি দিন খাই__রাতে দিব্যি এক ঘুম
প্রিয়তমার সাথে যেন প্রতিদিন প্রেমের মউসুম __
আমার কোনো দুঃখ নেই, আমি পৃথিবীর সেরাসুখী মানুষ
মানুষ তবু আমার দুর্নাম রটাতে হয় কখনো বেহুস।
বঙ্গদেশ রঙ্গে ভরা, মানুষগুলো অলসেঘোড়া পরের খেতে ওস্তাদ
ফাও টাকাতে প্রেম করিয়া প্রেয়সীর কয়__এখন তবে শোধবাদ।
২২.০৯.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





