আমি কি জানিতাম জলের গহীনে চতুর মাছের বিচ্ছূরণ ?
দিগন্তের ওপারে আছে কোন রহস্যমানবীর ঘর ?
অামি জানিতাম এবার বর্ষায় হবে এত তুমুল বরিষণ ?
ভালোবাহীনতায় তুমিও একদিন হবে পর ?
আমি কি জানিতাম, তোমার চোখের তারায় আছে নীলকমল ?
তুমি শাক দিয়ে মাছ ঢাকতে জানো ?
অামি কি জানিতাম আধুনিক প্রযুক্তিবিদ্যায় তুমি এক য্ন্ত্রকল ?
তুমি আধুনিক আভিজাতে উছলানো।
আমি কি জানিতাম, তোমার কাছে আভিজাত্য শিখতে হবে ?
বাংলাভাষাকে তুমি অবজ্ঞা করো
কথায় কথায় দুচারটি ইংলিশ শব্দ ছাড়ো
মদির আলোর গহীরে মতো নগ্ন উৎসবে।
আমি তো জানি না মর্ডানিজমের সূত্র
এইটুকু জানি, আমি এক অজপাড়াগাঁর এক কৃষক বাবার পুত্র।
২৩.০৯.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





