কতদিন পর দেখা হলো, চোখে ঘোলা জল
বিবর্ণ স্বপ্নের মতোন চুল চঞ্চু বুকের জমিন
একদা একদিন তুমি ছিলে কেমন উচ্ছল
কে বলবে এতদিনে এত বেড়ে যাবে ঋণ।
একদা তুমি ছিলে রাজপথ কাঁপানো সৈনিক
হাতের মুঠোয় ছিলো এই পুরো শহরের শরীর
মিটিং মিছিল,ভাষণ আর প্রতিবাদসভা দৈনিক
চোখের নালায় জমেছে আজ হেমন্তের শিশির।
একদা তোমার দাপটে আমরা ছিলাম সন্ত্রস্ত
চুন থেকে পান খসলে জারি করতে অধ্যাদেশ
জেলে পুরবে সেটাই ছিলো ক্ষমতার অস্ত্র
আজ কেনো শুকে শীর্ণ হয়েছে তোমার গণ্ডদেশ।
এই হয়, কোনোকিছু চিরদিন রয় না স্থির
কাল রাজা হবে, আজ যারা মানুষ বস্তির।
২৩.০৯.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





